সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় দিন মজুরের স্ত্রী কন্যা আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫
  • ৪৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় এক দিনমজুরের স্ত্রী কন্যা আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নোয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন-ওই গ্রামের দিন মজুর আব্দুল হান্নান এর স্ত্রী ফাতেমা খাতুন ও ৯ মাসের শিশু কন্যা মারজান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুন নুরের সাথে সৌরবিদ্যুতের লাইন টানা নিয়ে ফাতেমা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুন নুরসহ আরো কয়েকজন মিলে ফাতেমা খাতুনের উপর হামলা চালায়। এতে ফাতেমা খাতুন ও তার কোলে থাকা ৯ মাসের শিশু কন্যা মারজান আহত হয়। তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com