বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুতাং নদীতে ডুবে ২ চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুতাং নদীতে ডুবে দু’চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই চাচাতো বোন হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামের ভানু সরকারের মেয়ে রূপালী (৩) ও গৌরাঙ্গ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (৩)। গতকাল বুধবার দুপুরের দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে-দুপুরে দু’চাচাতো বোন বাড়ির আঙিনায় খেলা করছিল। কোনো এক সময় তারা বাড়ির পার্শ্ববর্তী সুতাং নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com