বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্প

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ৭৫০ জন উপকারভোগী মহিলা ও তাদের সন্তানদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গত রবিবার জেলা পরিষদ অডিটরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এাডভোকেট মো: আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাহবুবুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন নাছির উদ্দিন ভূঁঞা, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম ও অগ্রণী ব্যাংকের ম্যানেজার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কাউন্সিলর গৌতম কুমার, জুনায়েদ আহমেদ, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন-সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। একজন মা সুস্থ থাকলে এবং যথাযথ পুষ্টি নিশ্চিত হলে তার সন্তানও ভাল থাকবে। একজন সুস্থ মানুষ হয়ে আজকের শিশু দেশের হাল ধরবে। তিনি বলেন-গত অর্থবছরের চেয়ে এ অর্থবছরের সরকার উপকারভোগী এবং ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com