মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেক্স ॥ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এরশাদের প্রতিনিধি শরিফুল ইসলাম পিটু মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত এরশাদের আবেদন ঢাকা জেলা নির্বাচন কার্যালয়ে জমা দেন। এতথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম।
শাহ আলম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এরশাদসহ জাপার চারজন মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। এরা হলেন, জাপার প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন ঢাকা- ৯, মফিজুল ইসলাম বেবু ঢাকা-১৬ এবং হেলাল উদ্দিন ঢাকা-১০।
এদিকে রংপুরের দু’টি আসনেই এরশাদ মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার করেন। জাপার প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরও লালমনিরহাট থেকে তার জমা দেয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও তারিখ সংক্রান্ত জটিলতার কারণে তা ফেরত দেন নির্বাচন কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com