বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, শিবপুর গ্রামের ছোরাব মিয়া ও তজমূল মিয়ার মধ্যে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ছোরাব মিয়াসহ ৫ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় ছোরাব মিয়া মারা যান। গতকাল রোববার ময়না তদন্ত শেষে ছোরাব মিয়ার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লাখাই থানার ওসি মোজাজ্জেল হোসেন জানান, এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। শিবপুর গ্রামে প্রতিপক্ষের কোন পুরুষকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com