বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্নানঘাট ইউপি অফিসের বারান্দা যুবক ও পানিতে ডুবে মহিলা মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের স্নানঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বারান্দা গলাফ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মস্তিষ্কবিকৃত যুবক। অপরদিকে, অমৃতা গ্রামের মস্তিষ্কবিকৃত মহিলা পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের দক্ষিণ স্নানঘাট গ্রামের মানিক মিয়ার পুত্র ইউনুছ মিয়া (২২) একজন মস্তিষ্কবিকৃত যুবক। শুক্রবার রাতের যে কোন সময় সকলের অগোচরে ইউনুছ মিয়া স্নানঘাট ইউনিয়ন কমপ্লেক্স-এর বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে স্থানীয় লোক তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। এ ব্যাপারে মোবাইল ফোনে ইউপি মেম্বার চান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ওদিকে, একই ইউনিয়নের অমৃতা গ্রামের মকসুদ আলীর কন্যা সেলিনা আক্তার (২৮)ও একজন মস্তিষ্কবিকৃত মহিলা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সে বাড়ির সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com