বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মেয়র প্রার্থী সেলিমকে সমর্থন দিয়েছেন উমেদনগর পূর্ব এলাকার মুরুব্বী ও যুবসমাজ

  • আপডেট টাইম রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছেন  উমেদনগর পূর্ব এলাকার মুরুব্বী ও যুবসমাজ। তারা বলেন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী সেলিমকে এবার ভোট দিয়ে নির্বাচিত করে মুল্যায়নের সময় এসেছে। গতকাল শহরের উমেদনগর পূর্ব এলাকার মুরুব্বী ও যুবসমাজের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তার একথা বলেন। ১নং ওয়ার্ড এর সাবেক কমিশনার মোঃ কবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরুব্বী সজলু খান, আকবর খান, টুকু খান, জেলা ওলামা লীগ সভাপতি আব্দুল মজিদ, হাজী বজলু মিয়া, আয়েত আলী, উমর খান, কমরু খান, নুরাজ খান, আব্দুর নুর মিয়া, আরজু মিয়া প্রমুখ।
মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম তাকে সমর্থন প্রদানের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, উমেদনগরের সাথে তার আত্মীয়তা সুত্রে আত্মার সম্পর্ক বহুদিনের। দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই প্রয়োজন পড়েছে উমেদনগরের মানুষের সহযোগিতা তিনি পেয়েছেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সমর্থনে মেয়র পদে নির্বাচিত হতে পারলে হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সহযোগিতার উমেদনগরবাসীর দীর্ঘদিনের দাবী দাওয়া পুরন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রউফ মাসুক, বিপ্লব রায় চৌধুরী, ফেরদৌস আহমেদ, ফারুক মিয়া, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজদ্দিন আহমেদ, সহ-সভাপতি সবুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, আবু সুফিয়ান, দেলোয়ার, আলাই চৌধুরী, ১ নং ওয়ার্ড সভাপতি তাজুল ইসলাম, রওশন মিয়া, সেলিম মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com