বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুরুষে পুরুষে বিয়ে!

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫
  • ৭৭৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জ্বীন ও পরীর নির্দেশ তাই পুরুষে পুরুষে আনুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পাদন করা হয়েছে। কুসংস্কারে বিশ্বাস করে এমন একটি বিয়ে হয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার দূর্গম চর এলাকা দক্ষিণ বাঁশগাড়ি গ্রামে। সেখানে গত বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে জসিম সাজীর ছেলে জুয়েল সাজীর (২৪) সঙ্গে একই গ্রামের জব্বার বেপারীর ছেলে নাজমুল বেপারীর (২০) বিয়ে পড়ানো হয়েছে।
সমাজ ও ইসলাম বিরোধী এই বিয়েতে জুয়েল বর ও নাজমুল কনে ছিল। তবে বিয়ে বাড়ির সাজসজ্জা ও খাওয়া দাওয়াসহ সকল আয়োজন থাকলেও ছিলনা বিয়ে পড়ানো কাজি। তাই শরিয়ত মোতাবেক বিয়ে পড়ানো হয় বলে জানিয়েছে গ্রামবাসী।
পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের সাধারণ মানুষের মধ্যে তোলপাড় তৈরি হয়। আর বিষয়টি নিশ্চিত করতে গ্রামবাসী বর কনের পরিবারকে জিজ্ঞাসা করলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করলেও পরে জীন ও পরীর নির্দেশ ছিল বলে এমন কাজ করেছে বলে তারা দাবী করে।
প্রত্যক্ষদর্শী আলি সরদার, লিটন বেপারী, রত্তন বেপারীসহ ১০/১২জন গ্রামবাসী জানায়, পুরো বিয়ের ভিডিও রয়েছে এবং তা মোবাইলে সব জায়গায় ছড়িয়ে পড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com