মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ৫ আগস্ট, ২০১৫
  • ৬৮৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’-এ শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বানিয়াচং উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন  দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। বানিয়াচং কৃষি সম্প্রসারণ অফিস আয়োজিত মেলা উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টায় আয়োজিত মেলার উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল হারুনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদের পরিচালনায় উনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তাফা ইকবাল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী মুমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অরুন বরুন দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী সাফিয়া ফেরদৌসী, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলম উদ্দিন প্রমুখ। উক্ত মেলায় ২৫টি স্টল, ১৫টি নার্সারী ও বিভিন্ন প্রযুক্তির ৭টি স্টল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com