সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটের যুবলীগ নেতা মানিক চৌধুরী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া চৌধুরী (৪৮) বৃহস্পতিবার দিবাগত রাতে দেড়টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজেউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে বাড়িতে লাশ পৌছলে এক নজর শেষ দেখার জন্য অসখ্য আত্মীয় স্বজন বাড়িতে ভিড় জমান। শুক্রবার বিকেল ৪টায় বাগবাড়ি শাহী ঈদগা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সভাপতি পিপি এডঃ আকবর হোসেন জিতু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, পৌর সভার মেয়র নাজিম উদ্দিন সামছু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসিম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, আঃ আউয়াল মাষ্টারসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীরা অংশ নেয়।
তার মৃত্যুতে চুনারুঘাট আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com