বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে মহা-সড়কে দুর্ঘটনায় নবীগঞ্জের পিকআপ চালক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর  থেকে ॥ মাধবপুরে বাস চাপায় পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সংলগ্ন খাতাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত পিকআপ ভ্যান চালক হচ্ছে-নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে নুর হোসেন (২৪)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-নুর হোসেন কাঠাল আনার জন্য পিকআপ নিয়ে বেলাব যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সংলগ্ন খাতাবাড়ি নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে চালক নুর হোসেন গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com