বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ॥ প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষোর হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন-ওই গ্রামের আব্দুর রশীদের দুই স্ত্রী রাবিয়া খাতুন (৫০) ও আছকিরা খাতুন (৪০) এবং পুত্র মাসুক মিয়া (৩০)। আহতরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ইসুব আলী, ইউনুছ আলী ও এমরান মিয়া মিলে তাদের উপর হামলা চালায়। এতে তারা আহত হয়। পরে তাদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আব্দুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com