মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির নির্বাচন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০১৫
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি, বাপসা হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল হুদা চৌধুরী সভাপতি পদে ও ৬নং রাজিউড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তোফাজ্জল হোসেন ও অর্থ সম্পাদক পদে এডওয়ার্ড সাইমন সরকার। গতকাল শনিবার রিচি ইউনিয়ন পরিষদ ভবনে বাপসা হবিগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ৪ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম বারের মতো এ সংগঠনের কমিটি গোপন ব্যালেটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। বেলা পৌনে ৩ টায় ইউনিয়ন পরিষদের হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মানিক লাল দাস। এ সময় রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছসহ অন্যান্য চেয়ারম্যান ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে মোঃ নুরুল হুদা চৌধুরী সভাপতি, মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক, মোঃ তোফাজ্জল হোসেন সাংগঠনিক সম্পাদক ও  এডওয়ার্ড সাইমন সরকার অর্থ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com