বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পিকআপ বোঝাই গাছ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার তেলমাছড়া বিট থেকে গাছ কেটে পাচারকালে পিকআপ বোঝাই চোরাই গাছ আটক করেছে থানা পুলিশ। জানা যায়, সাতছড়ি রেঞ্জের তেলমাছড়া বিট থেকে প্রতিদিনই গভীর রাতে একদল গাছ চোর গাছ চুরি করে নিয়ে যায়। গাছ নিয়ে যাবার সময় গত বুধবার রাত ২টার দিকে কাপাই এলাকা নামক স্থান থেকে পিকআপসহ চোরাই প্রায় ৪০ ফুট একাশি গাছ আটক করে থানা পুলিশ। চুনারুঘাট থানার এসআই হরিদাস ও কবীরসহ একদল পুলিশ গাছগুলি আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পিকআপসহ থানার হেফাজতে আটক রয়েছে। আটককৃতব্যক্তি ওই এলাকার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী গ্রামের মালু মিয়ার ছেলে আকছির মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, সাতছড়ি ও তেলমাছড়া বন বিট থেকে ওই এলাকার একদল গাছ চোর চক্র প্রতিদিন রাতের আঁধারে গাছ কেটে ট্রাকে ও পিকআপ বোঝাই করে বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। এর সাথে বিট কর্মকর্তা জড়িত আছে বলে সূত্রে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com