বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কলেজে যাওয়া হলোনা মাধবপুরের ইনজামামের

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঈদের ছুটি শেষে কলেজে যাওয়া হলোনা ইনজামামুল হক (২২) এর। কলেজে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মারা যায় সে। ইনজামাম ব্রাম্মনবাড়িয়া সরকারী কলেজের অনার্স তৃতীয় বর্ষে ছাত্র। সে মাধবপুর উপজেলার আলী নগর গ্রামের সাবেক সেনা সদস্য এনামূল হকের ছেলে। ঈদের ছুটি কাটিয়ে বৃহষ্পতিবার সকালে ইনজামামুল হক কলেজে যাওয়ার জন্য মাধবপুর থেকে সিএনজি অটোরিক্সা যোগে ব্রাম্মনবাড়িয়া যাচ্ছিলেন। সকাল সোয়া ১০টার দিকে সিলেটগামী শ্যামলি পরিবহনের একটি বাস মহাসড়কের ব্রাম্মনবাড়িয়ার ইসলামাবাদ নামক স্থানে অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ইনজামামসহ ২ জন নিহত হয়। রাত সাড়ে ৭টার দিকে জানাযা শেষে আলীনগরস্থ হযরত আলী শা (রাঃ) মাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com