শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বাইপাস সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ধুলিয়াখাল বাইপাস সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহিলাসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি লোকাল বাস (নং চট্রমেট্রো জ-৩১৩) অতিরিক্ত যাত্রী নিয়ে রওয়ানা দেয়। বাসটি ওই সড়কের  আনন্দপুর কবির কলেজের সামনে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। এতে উল্লেখিত যাত্রী আহত হয়।
আহতরা হলেন, মোস্তাক মিয়া, আব্দুল হান্নান, মোস্তাফা মিয়া, নবীর হোসেন, ধীরেন্দ্র গোপ, নিবাস দত্ত, ছায়া বেগম, শফিক মিয়া, আব্দুল নুর, জয়ধন বালা, গোলাম নবী, লোকমান মিয়া, গফ্ফার মিয়া, ইকবাল হোসেন, জহুর আলী, শফিক মিয়া, ফজল মিয়া, শরিফুনন্নেসা, তাজুল ইসলাম, নিরঞ্জণ, আব্দুল হেকিম, ইকবাল মিয়া, সহিদ মিয়া, উবায়দুল, খরফুনন্নেছা ও হাফিজুল ইসলামকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com