শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহা-সড়কে ডাকাতির প্রস্তুতিকালে বাহুবলে ৫ ডাকাত আটক

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে এলাকাবাসীর সহযোগিতায় ৫ ডাকাতকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আদিত্যপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল বাহুবল উপজেলার অলুয়া প্রকাশ নোয়াগাঁও গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২২), একই গ্রামের সাজিদ মিয়ার ছেলে আজিদ মিয়া (২২), ভেড়াখাল গ্রামের আব্দুল আহাদের ছেলে কামরুল (২৩), শরিয়তপুর জেলার সুখীপুর উপজেলার দক্ষিণচর গ্রামের দুধু মিয়ার ছেলে রানা (২৮) ও ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার বিলপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে সোহেল ওরফে হানিফ (২৩)। তাদের কাছ থেকে রড, কয়েকটি দা ছুুরি উদ্ধার করা হয়েছে। বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com