শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৬২৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার মনতলা ও চৌমুহনী বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৫টি দোকানে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মনতলা বাজারের মহাদেব মিষ্টান্ন ভান্ডারকে নিম্ন মানের সামগ্রী দিয়ে মিষ্টি তৈরী ও বাসি মিষ্টি বিক্রি করার দায়ে ২ হাজার টাকা, মেসার্স জাহানারা ফার্মেসীকে মেয়াদোর্ত্তীন ঔষধ বিক্রি করায় ৫শ টাকা, নিম্নমানের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে মেসার্স শংকর ষ্টোরকে ৫শ টাকা, জালালাবাদ ষ্টোর মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ হাজার ৫শ টাকা এবং চৌমুহনী বাজারে মেসার্স নার্গিস ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা সহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন। ভেজাল বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা উপকৃষি সম্প্রসারণ অফিসার ঋষি কেশ ভট্রাচার্য্য ও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান প্রমুখ। তবে অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের কানে পৌছে যাওয়ায় অধিকাংশ দোকান তালা দিয়ে ব্যবসায়ীরা সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com