বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চলতি বছরে ৫ লাখ কর্মী মালয়েশিয়া যাবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চলতি বছরের বাকি ৬ মাসেই ৫ লাখ কর্মী মালয়েশিয়া যাবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, জি টু জি’র (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) মতই বি টু বিতে (বিজনেস টু বিজনেস) মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। তাদের ন্যূনতম বেতন হবে ৯০০ রিঙ্গিত। এ সব লোক ডাটাবেইজ থেকেই নেয়া হবে বলে জানান তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, পাসপোর্টসহ অভ্যন্তরীণ খরচ বাদে সব খরচই বহন করবে মালয়েশিয়ার নিয়োগ কর্তা। কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করবে আমাদের রিক্রুটিং এজেন্সিগুলো। তবে, তারা কর্মীদের কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না। প্রতি কর্মীর পেছনে নিয়োগ কর্তার কাছ থেকে তারা নির্ধারিত হারে কমিশন পাবে।
সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করে এসেছেন। ওই সফরের সময় মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানায়-তিন বছরের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেবে। এর মধ্যে চলতি বছরের বাকি ৬ মাসেই ৫ লাখ কর্মী যাবে দেশটিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com