সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ওসামা বিন লাদেনের মুখোশ ৬৫০০ মার্কিন ডলারে বিক্রি

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৮৮৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ওসামা বিন লাদেনের একটি মুখোশ ৬৫০০ ডলারে বিক্রি হয়েছে। ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বিন লাদেনের একটি মুখোশ তৈরি করেছিল। মুখোশটি দিয়ে উদ্দেশ্য ছিল মানুষকে ভয় দেখানো। এজন্য মুখমন্ডলে এলোমেলো রঙ মাখানো হয়েছিল। আল আরাবিয়া’র সূত্র মতে, সিআইএ মুখোশটি তৈরি করেছিল বিন লাদেনকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে দেখানোর জন্য। এ জন্য চেহারা ও চোখে এমনভাবে রঙ মেখে দেয়া হয়েছে যাতে মুখোশটি দেখেই মানুষ ভয় পায়। যেন মানুষ এটা দেখেই মনে করে এটা কোনো মানুষের মুখোশ নয়। তবে মুখোশটি ক্রয়ের জন্য নিলাম হাঁকানো ব্যক্তিগণ বলেছেন, এটা দেখে ভয়ের কিছু নেই। বরং তারা একজন বিশেষ ব্যক্তির মুখোশ ক্রয় করছেন এমনটা ভেবেই নিলামে অংশ নিয়েছেন। বিন লাদেনের মুখোশটির নিলাম গত শুক্রবার লস এঞ্জেলসের নিলাম ঘরে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com