শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কোন অপশক্তি ষড়যন্ত্র করে নবীগঞ্জ-বাহুবলের উন্নয়ন দাবিয়ে রাখতে পারবেনা-এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আর পল্লী বন্ধু এরশাদের জন্ম না হলে উপজেলা পদ্ধতি চালু হতোনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে পরাজিত অপশক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে, কোন অপশক্তি ষড়যন্ত্র করে নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন দাবিয়ে রাখতে পারবেনা। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া, করগাঁও হালিমপুর গ্রামে ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। মোঃ হাজ্বী এলাইছ মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইয়াওর মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন, পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর এডভোকেট ফারুক আহমদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন প্রমুখ। যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, শেখ ছাদ উল্লাহ, আব্দুর শুকুর মানিক, দিলাওর হোসেন, আনসার উদ্দিন, মনর মিয়া প্রমুখ। তিন গ্রামে ৫ শ ৮৬ জন গ্রাহকের বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, আমি এলাকার একজন সেবক হিসাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংযোগ, শিক্ষা, যোগাযোগ, শিল্প কারখানা গড়ে উঠবে। তিনি বলেন, পাঞ্জারাইসহ এলাকার অবশিষ্ট অংশকে বিদ্যুতের আওতায় আনা হবে। তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুতের আলোতে অবহেলিত এ জনপদ আলোকিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে শিক্ষার কোন বিকল্প নেই। বিদ্যুৎ এ  অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে। পরে যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার বাড়ীতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com