স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
জানা যায়, ফতেহপুর গ্রামের জলিল মিয়ার ছেলে কাশেম মিয়া এবং একই গ্রামের তাজিম উল্লার ছেলে তারিক উল্লার মধ্যে ৩/৪ দিন ধরে ঝগড়া চলে আসছিল। গত মঙ্গলবার সকালে দূ’দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ অনন্ত ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা হল- আব্দুল কাদির (২৭), কাপ্তান মিয়া (২৫), আঃ বারিক (৩০), আঃ নুর (৬০), মোঃ হাফিজ(২৩), নুরুনেচ্ছা বেগম (৫৫) কে ভর্তি করা হয়।