মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সিএনজি চালকের হামলায় সেলসম্যান আহত

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কে গতকাল মঙ্গলবার সকালে এক সিএনজি চালকের বেপরোয়া হামলায় যাত্রী ও একটি সিগারেট কোম্পানীর সেলসম্যান সামছু মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার নাকের হাড্ডি ভেঙ্গে গেছে বলে সংশ্লিষ্ট ডাক্তার জানিয়েছেন। আহত সামছু মিয়া পৌর এলাকার পিরিজপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সামছু মিয়া তার সঙ্গীয় ষ্টাফকে নিয়ে চৌধুরী বাজারে তার কোম্পানীর মালামাল ডেলিভারি দেয়ার জন্য আইনগাঁও ষ্ট্যান্ড থেকে একটি সিএনজিযোগে রওয়ানা দেয়। পথিমধ্যে উক্ত চালক অতিরিক্ত যাত্রী উঠালে সামছু মিয়া বাঁধা দেন। ওই বাঁধা না মানায় সেলসম্যান সামছু ও তার লোক গাড়ী থেকে নেমে গিয়ে চালকের ভাড়া মিটাতে চাইলে তাদের মধ্যে বাধানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই চালক সামছু মিয়াকে বেপরোয়াভাবে মারপিট করলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com