শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চৌদ্দ গ্রাম রহমানিয়া কল্যাণ স্ট্রাস্টের” উদ্যোগে দরিদ্র-অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুন, ২০১৫
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ের খাগাউড়া ইউনিয়নভুক্ত “চৌদ্দ গ্রাম রহমানিয়া কল্যাণ স্ট্রাস্টের” উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ জুন ঘাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি নুরুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মোনায়েম। বিশেষ অতিথি ছিলেন-আলহ্জ্ব খলিল আহমেদ, মাওলানা শামসুল হুদা, খাদিম আলী, নুরুল ইসলাম, ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহমান, আব্দুল লতিফ, মাওলানা ছনওয়ার আলী।
সংগঠনের সভাপতি আলহাজ্ব আব্দুল মোনায়েম তহবিলের আয় ব্যয়ের হিসাব পেশ করেন। এ সময় তিনি বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। হতদরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা সংগঠনের মূল উদ্দেশ্য। স্থানীয় আমিরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমানসহ বিভিন্ন দেশ ও এলাকার চব্বিশ জন লোককে আজীবন দাতা সদস্য করা হয়েছে বলে তিনি সভায় উপস্থিত লোকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com