শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকার পাহাড় জমছে

  • আপডেট টাইম রবিবার, ২১ জুন, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকার পাহাড় জমছে বাংলাদেশের ধনাট্য ব্যক্তিদের। গত এক বছরে তারা পাঠিয়েছে প্রায় এক হাজার একশ ২৩ কোটি টাকা। গণমাধ্যমে বার বার খবর হলেও এ বিষয়ে কোনো তৎপরতা দেখা যায়নি কোনো মহলের। অর্থপ্রতিমন্ত্রী জানালেন, এবার বিষয়টি ক্ষতিয়ে দেখবে সরকার। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, শুধু দেখলেই হবে না, অর্থ পাচার বন্ধে সরকারকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা বাড়াতে হবে। বিপুল অর্থ গোপনে গচ্ছিত রাখতে বিশ্বের অনেক ধনি মানুষই বেছে নেয় সুইজারল্যান্ডের ব্যাংগুলোকে। আর বাংলাদেশিরাও আছে সেই তালিকায়। গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ১১’শ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সোয়া চার হাজার কোটি টাকায়। বিশ্লেষকদের ধারণা দেশে রাজনৈতিক অস্থিরতা ও ব্যবসায়ীক নিরাপত্তাহীনতায় অর্থ পাচারের প্রবণতা বেড়েছে।
পিআরআই নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশিদের বিদেশে টাকাটা রাখার কারণ হল কোনো কারণে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিলেও যাতে সুইস ব্যাংক থেকে তারা এই টাকাটা উদ্ধার করতে পারে। টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটা করার জন্য সরকারের সব পর্যায়ের সদিচ্ছা থাকতে হবে। যারা এটা পাচার করছে তারা হচ্ছে অনেক প্রভাবশালী। তাদের পরিচয়ের দিকে না তাকিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অঙ্গিকার থাকতে হবে।
অর্থ প্রতিমন্ত্রী জানালেন, নজরদারি বাড়ানোর পাশাপাশি টাকা গচ্ছিত রাখার সুযোগ রয়েছে এমন দেশগুলোকে আর্থিক খাতে শিথিলতা কমানোরও অনুরোধ করবে সরকার। যমুনা টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com