মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গুরুগৃহ টিচিং হোমের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে গুরুগৃহ টিচিং হোম এর ২০১৪ সনের জেএসসি এবং ২০১৫ইং সনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং ওই প্রতিষ্টানের কৃতি ছাত্র সোহাগ আলীর বিদেশ গমনে গত বৃহস্পতিবার বিকালে সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্টানের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন গুরুগৃহ টিচিং হোমের পরিচালক শিক্ষক বিপুল চন্দ্র দেব। কৃতি ছাত্র পিন্টু রায় ও অলক রায়ের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী মনর উদ্দিন, প্রাইমারী শিক্ষক লিটন রায় ও সুকেশ শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজের মাষ্টার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ফোয়াদ হাসান রাজন, কৃতি ছাত্র রাজর্ষি চৌধুরী গৌরব, ইয়াকুব আলী, রায়হান, তালহা, সুমি দাশ ও প্রিয়াংকা দাশ নদী প্রমুখ। পরে অনুষ্টানের অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং বিদায়ী কৃতি ছাত্র সোহাগ আলীকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com