বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে সদর উপজেলায় মহিলা আসনের নির্বাচন স্থগিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পরিষদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। পুণরায় ভোট গ্রহণের দাবিতে ভোটাররা নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখে।
সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শহরের পৌর এলাকার প্রার্থীরা হলেন সৈয়দা লাভলী সুলতানা মোরগ মার্কা, সালমা আক্তার চৌধুরী চাঁদ মার্কা, এছাড়া ইউনিয়নের প্রার্থীরা হলেন রোকেয়া আক্তার টেবিল মার্কা, সামছুন্নাহার মোরগ মার্কা ও জরিনা বেগম হরিণ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৬ জন। সকাল ৯টা থেকে একটানা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩৬ নং ভোটার ফুলবানু ভোট দিয়ে গিয়ে দুইটি ব্যালট পেপার কাষ্ট করেন। এতে সমস্যা দেখা দেয়। পরে প্রিজাইডিং অফিসার ভোট স্থগিত করে দেন। অনেক ভোটার ও প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ তুলেন। এদিকে ভোটাররা নির্বাচন অফিসার ও প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখেন।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার তোফাজ উদ্দিন জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে। সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com