বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সিকান্দর আলীর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি’র মূখোমূখি সংঘর্ষে গুরুতর আহত সিকান্দর আলী (৪০) ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল সোমবার সকালে মৃত্যুর খোলে ঢলে পড়েন। নিহতের বাড়ি উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে। গত ৪ জুন বৃহস্পতিবার দুপুরে ওই সড়কে দুর্ঘটনায় পতিত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় গতকাল সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পর ঘাতক গাড়ী দু’টি পুলিশ হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। ওই দিন তিনি নবীগঞ্জ বাজারে সিএনজি যোগে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সাথে দূর্ঘটনায় পতিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com