শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গ উপজেলার সংরক্ষিত ৫ নারী আসনে নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ৪৫জন ভোটার প্রত্যেকে ৫টি করে ভোট প্রদান করেন। বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়নের ১নং বানিয়াচঙ্গ সদর উত্তর পূর্ব ইউ.পি, ৫নং দৌলতপুর ইউপি ও ৬নং কাগাপাশা ইউ.পি’র সংরক্ষিত ১নং আসনে মোছাঃ আম্বিয়া বেগম হরিণ মার্কায় ৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউ.পি, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি ও ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি’র সংরক্ষিত ২নং আসনে মোছাঃ রুনা আক্তার চাঁদ মার্কায় ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ৭নং বড়ইউরি ইউ.পি, ৮নং খাগাউড়া ও ৯নং পুকড়া ইউনিয়নে সংরক্ষিত ৩নং আসনে রাহেলা হক চাঁদ মার্কায় ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১০ নং সুবিদপুর ইউ.পি, ১১ মক্রমপুর ইউ.পি ও ১৩ নং মন্দরী ইউ.পি’র সংরক্ষিত ৪নং আসনে মোছাঃ ইনারা খাতুন মোরগ মার্কায় ২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১২নং সুজাতপুর ইউ.পি, ১৪ নং মুরাদপুর ইউ.পি ও ১৫ পৈলারকান্দি ইউপি’র মোছাঃ আছমা বেগম মোরগ মার্কায় ৩১ ভোট পেয়ে ৫নং আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com