শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এমপি কেয়া চৌধুরীর উদ্যোগ নবীগঞ্জে ২ ইউপিতে বিদ্যুতায়ন হচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৪৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের পশ্চিম বড়ভাকৈর ও পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে বিদ্যুতায়নের স্বপ্ন পূরণ হওয়ার পথে। কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রচেষ্টায় উপজেলার দু’টি ইউনিয়নে বিদ্যুতায়ন হচ্ছে। গতকাল আলোকিত দুই ইউনিয়ন পরিদর্শন করেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। এসময় তাকে নিয়ে ওই এলাকায় কয়েকটি পথসভা ছাড়াও দু’টি সংবর্ধনা দেয়া হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও যুবলীগ আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। সহকারী শিক্ষক আবদুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারমান সমর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক গৌতম দাশ, আওয়ামী লীগ নেতা ডাঃ নিজামুল হক চৌধুরী, বানু লাল দাশ, শৈলেন্দ্র দাশ গুপ্ত রানু, স্মৃতি ভূষণ দাশ, মনিন্দ্র দাশ, বিধু ভূষণ দাশ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারী সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ডিও’র ভিত্তিতে জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপুর নির্দেশনায় একান্ত সচিব সেলিম আহমদ পল্লী বিদ্যুৎ চেয়ারম্যানকে চিঠি দেন। ১৫/৬৭৩ নং স্মারকে প্রেরিত পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। গতকাল হরিনগর থেকে ২নং ইউনিয়নের শৈলা, রামপুর, হলিমপুর পশ্চিম ও পূর্ব হলিমপুর, চরগাঁও, সোনাপুর, জগন্নাথপুর, বৈরাগী হাটি, বসন্তপুর, ফতেহপুর, চৌকি এবং বাউশা গ্রামে ৫২ মাইলেজ বিদ্যুৎ সংযোগের সার্ভে সম্পন্ন হয়। ইতিপূর্বে ১নং পূর্ব বড়ভাকৈর বিদ্যুৎবিহীন গ্রামগুলোতে বিদ্যুত লাইন নির্মাণ করা হয়েছে। রমজানের পরেই আনুষ্ঠানিকভাবে সংযোগ প্রদানের নিশ্চয়তা দেন হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুলেমান মিয়া। উদ্বোধন করবেন এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। এ দিকে, গতকাল জগন্নাথপুর এসএমসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা নারায়ন দাশের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com