সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে টাকা দিয়ে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ৩৮৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে টাকা দিয়ে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে যাত্রাপাশা পাঠানটুলা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্যানিংগঞ্জ বাজারের পশ্চিম দিকে পাঠানটুলা গ্রামে বজলু মিয়ার কাঠের দোকানে দীর্ঘদিন ধরে টাকা দিয়ে ক্যারাম খেলা চলে আসছে। এনিয়ে প্রায়ই খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে যাত্রাপাশা মালে হাটির জিতু মিয়ার পুত্র জায়েদ মিয়া ও বড় বাড়ীর সামছুদ্দিন আহমেদের পুত্র শিবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও গালিগালাজের এক পর্যায়ে উভয়ের আত্মীয়-স্বজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষনিক মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীকে ফোন করে টাকার বিনিময়ে ক্যারাম খেলা বন্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানোর কথা নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক ব্যক্তি এ প্রতিবেদককে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com