শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্তকরণের শুরুতেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, গতকাল রবিবার সুবিদপুর ইউনিয়নের একটি জলমহালে পোনা অবমুক্তকরণ করা হয়েছে। কিন্তু কি পরিমাণ পোনা অবমুক্ত করার কথা বা কি পরিমাণ অবমুক্ত করা হয়েছে তা এলাকার পোনা উৎপাদন ও সরবরাহকারীরা জানেন না। এমনকি গনমাধ্যমকর্মীদেরও জানানো হয়নি। এনিয়ে এলাকায় নানা রকম আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। লোকমুখে শোনা গেছে, প্রতিবছর পোনা অবমুক্তকরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পোনা উৎপাদন ও সরবরাহকারীদের কাছ থেকে দরপত্র আহবান করা হয়। দরপত্রদাতাদের মধ্যে সবচেয়ে কম দাম দেয়া লোককে অবমুক্তকরণের জন্য নির্বাচিত করে সংশ্লিষ্ট কমিটি। কিন্তু এবার অবমুক্তকরণের শুরুতেই কমিটি অতীতের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজেরা অবমুক্ত করে। এ ব্যাপারে কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল গনমাধ্যমকে জানান, রেইট কম হওয়ায় কোটেশন ছাড়াই কমিটি পোনা অবমুক্ত করেছে। কেজি প্রতি কত টাকা রেইট ধরে অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, তিনশত টাকা। কত কেজি পোনা অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, চারশত কেজি। কোথায় অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, সুবিদপুর ইউনিয়নের কামড়াপুর গ্র“প ফিসারিজ-এ। এটি কি উন্মুক্ত জলমহাল প্রশ্নের উত্তরে তিনি হ্যাঁ জবাব দেন। অন্যান্য বছরের মত গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অবমুক্তকরণ করা হয়েছে কি-না প্রশ্নের উত্তরে বলেন, না; শুধু কমিটির সভাপতি হিসেবে ইউএনও, সদস্য সচিব হিসেবে আমি (মৎস্য কর্মকর্তা নিজে), সদস্য হিসেবে কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউপি’র চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকরণের এই উদ্বোধনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি-না প্রশ্নের উত্তরে বলেন, ইউএনও সাহেবের জানানোর কথা ছিল; তিনি জানিয়েছেন কি-না উনাকে জিজ্ঞাসা করিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com