সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জালিয়াত চক্রের বিরুদ্ধে সরকারি ভূমি বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নে একটি জালিয়াত চক্রের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। এই চক্রের হাত থেকে সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন সুরাবই গ্রামের মো: আশরাফ উদ্দিন জিতু। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এই আহবান জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার নুরপুর ইউয়িনের অলিপুর এলাকায় দেশের নামীদামী বিভিন্ন কোম্পানী নির্মিত হচ্ছে। এতে এলাকার জনসাধারণ নানাভাবে উপকৃত হচ্ছেন। কর্মসংস্থান সহ এই এলাকার জমির দামও অধিকহারে বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে এলাকার একটি সংঘবদ্ধ জালিয়াতচক্র ও সক্রিয় হয়ে উঠছে। চক্রটি অন্যের জমি জাল কাগজ তৈরীর মাধ্যমে বিক্রী, দখল এমনকি সরকারী ভূমি পর্যন্ত গ্রাস করে চলেছে।
গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জে এল নং ১০২, খতিয়ান নং এস এ-২১২ আর এস, ডি -পি ৩৬০, দাগ নং ১২৪, আর এস-১৩৮ দাগের ১৬ শতাংশ ভূমির মধ্যে ৫ দশমিক ৫০ শতাংশ ভূমি একটি ভূমিখেকো চক্র জাল কাগজাদির মাধ্যমে গত ৯ জুন দলিল নং- ৩৩৭৮ মূলে রেজিষ্টারী করে নিয়েছে।
এ ব্যাপারে তিনি গত ৮ জুন উক্ত ভূমি রেজিষ্টারী না করার জন্য জেলা রেজিষ্টারের বরাবরে একটি আবেদন করেন। কিন্তু জেলা রেজিষ্টার মাহবুবুল আলম অভিযোগ আমলে না নিয়ে অন্যায় লাভে বশীভূত হয়ে পর দিনই ওই ভূমি খেকোচক্রের নামে রেজিষ্টারী করে দেন। জমির মালিক সড়ক ও জনপথ এবং গ্যাস কোম্পানি। ১৯৮৬ সালে গ্যাস কোম্পানী ২শতাংশ ও ২০০০-২০০১ সালে সড়ক ও জনপথ বিভাগ ৩ দশমিক ৫০ শতাংশ ভূমি তিনি ও তার ভাইবোনদের কাছ থেকে অধিগ্রহন করে নির্ধারিত মূল্য পরিশোধ করে। উল্লেখিত খতিয়ান ও দাগের  মোট ৩১ শতাংশ ভূমি তিনি ও তার ভাইবোনেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে তিনি জানান। তিনি আরও জানান, অলিপুর এলাকায় প্রস্তাবিত তাফরীদ কটন মিলের পাওয়ার অব এটর্নিমূলে তিনি স্থানীয় প্রতিনিধি এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তাৎক্ষনিক বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের শায়েস্তাগঞ্জস্থ এস.ও কে অবহিত করেন। কিন্তু রহস্যজনক নীরবতার কারনে ভূমিখেকো চক্রটি প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভূসম্পদ জাল কাগজপত্রাদির মাধ্যমে রেজিষ্টারী করে নিয়েছে। ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সহকারী কমিশনার হবিগঞ্জ সদর, জেলা সাবরেজিষ্টার মাহবুবুল আলম, কেরানী সৈয়দ আব্দুল বশীরের যোগসাজসে সরকারী এই ভূমি অলিপুর গ্রামের মৃত জবান আলীর পুত্র আব্দুর রহমান, নুরুল ইসলাম ও মেয়ে আনোয়ারা খাতুন বিক্রী করে। যার ফলে তাফরীদ কটন মিলের ভূমি সহ সড়ক ও জনপথ বিভাগ এবং গ্যাস কোম্পানীর ভূমি বেহাত হয়েগেছে। তাফরীদ কটন মিলের রাস্তার ভূমি বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানীটি প্রতিষ্টা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারী ভূ-সম্পদ রক্ষার পাশাপাশি, তাফরীদ কটন মিল যাতে সুষ্ঠভাবে তাদের কাজ সম্পন্ন করতে পারে এবং এলাকার নিরীহ মানুষ যাতে ওই জালিয়াতচক্র, ভূমি সংক্রান্ত সরকারী দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীর কবল থেকে রক্ষা পায় সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বী ইউসুফ আলী, সমাজ সেবক আব্দুল কদ্দুস তালুকদার সেবন, আইনজীবি এডভোকেট আব্দুল আলীম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com