বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাদেক হোসেন খোকা গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৮৪২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ খোকাকে গ্রেফতার করে।
সম্প্রতি রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। সেই মামলায় সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়েছে। এরমধ্যে শাহবাগ থানায় বাসে আগুন ও হত্যা চেষ্টার মামলাও রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত দশটায় রাজধানীর উত্তরার ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। ওই বাসার মালিক খোকার আত্মীয় বলে জানা গেছে। খোকার সঙ্গে আরিফ নামে এক বিএনপি কর্মীকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার সাবেক মেয়রের সহকারী মনিরুল ইসলাম বলেন, বুধবার রাতে উত্তরার একটি বাড়ি থেকে বিএনপি নেতাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক খোকা অবরোধে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলার আসামি। ওই মামলায় সম্প্রতি রুহুল কবির রিজভীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com