বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের রাধাপুর সরকারী প্রাইমারী স্কুল একজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ পদ সংখ্যা ৭। কর্মরত আছেন ২জন। একজনকে থাকতে হয় দাপ্তরিক কাজ নিয়ে ব্যস্ত। রইল বাকী এক। আর এ একজন দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে এভাবেই চলছে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাধাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ শত ৬৫ জন। ওই স্কুলে ৭টি শিক্ষকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ ৫ জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছিল। এ ৫জন শিক্ষক দ্বারা পাঠদান ও ক্লাস নিতে হিমশিম খেতে হতো। এরমধ্যে একজন শিক্ষককে নবীগঞ্জ শহরের নহরপুর সরকারী প্রাইমারী স্কুলে ডেপুটেশনে বদলী করা হয়। এমতাবস্থায় ২০১৫ সালের প্রথম দিকে বদলী প্রক্রিয়া শুরু হলে শিক্ষক শিল্পী রানী সুত্রধরকে মৌলভীবাজার এবং প্রনতি রানী দাশকে সোনাপুর প্রাইমারী স্কুলে বদলী করেন কর্তৃপক্ষ। এর পর থেকে ২জন শিক্ষক দিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এ ২জনের মধ্যে প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বেশীর ভাগ সময়ই অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে একজন শিক্ষক দিয়ে চলছে ৫টি ক্লাসে অধ্যয়নরত ৩ শত ৬৫ জন ছাত্র-ছাত্রীর পাঠদান। এছাড়া রয়েছে স্থান সংকুলানের অভাব। একদিকে শিক্ষক সংকট অন্যদিকে স্থান সংকুলানের কারণে বিদ্যালয়ে পড়ালেখা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর সুরাহা না হলে কোমলমতি শিশুদের ভবিষ্যত অন্ধকারাচ্ছন্ন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com