সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ পৌর জাসদের ৭নং ওয়ার্ড কমিটি গঠিত

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজনগর নূর এন্টারপ্রাইজে অনুষ্ঠিত কর্মী সভায় আব্দুস সালাম বাবুলকে সভাপতি, মামুন খান বাবুকে সাধারণ সম্পাদক ও বিষান দেব অপুকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। পৌর জাসদের সভাপতি শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদ জাতীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ, বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু, জেলা জাসদ সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য রাখেন, পৌর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমত খান শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কদ্দুছ, সদস্য অজেয় বিক্রম দাশ শিবু, আখলাক হোসেন মানু, স্বপন দেব উজ্জ্বল, জেলা যুবজোটের সভাপতি শাহ মোঃ আব্দুল কাইয়ুম, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা সরোয়ার জাহান লিটন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com