সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জিকে গউছের মুক্তির দাবীতে পৌর ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পৌর ছাত্রদল। গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সদস্য ও হবিগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রুমেল খান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তারা আধুনিক হবিগঞ্জ পৌরসভার রূপকার মেয়র জিকে গউছের মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন-পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমানর সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আবু ছালেক, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এডঃ গুলজার খান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক জিকে ঝলক, রায়হান উদ্দিন বেলাল, নাজমুল আলম খান, শফিকুল ইসলাম রানা, সাইদুল হক, রনি চৌধুরী, অর্জিত দাস, বিকাশ দাস, শামীম চৌধুরী, বাদশা সিদ্দিকী, সেলিম চৌধুরী, সাহাব উদ্দিন, রাজু আহমেদ, তুহিন খান, ফরহাদ আহমেদ, ইমন, তারেক, জুনেদ, নজরুল, তানভির আহমেদ, ঝুমন, সজল, নয়ন, কাউছার, সানী, শুভ আহমেদ, তন্ময়, বাধন ও নাজমুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com