সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আওয়ামীলীগ নেতা আরজু মিয়ার মৃত্যুবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম শহীদুল ইসলাম আরজু মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটি। গতকাল মঙ্গলবার বিকেল বহুলা গ্রামে অবস্থিত সরকারী শিশু পরিবারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আওয়ামীলীগ পোদ্দারবাড়ী আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। আলোচনায় অংশ নেন গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মস্তোফা কামাল আজাদ রাসেল, সামছুজ্জামান চৌধুরী, জাহির মিয়া, সৈয়দ হোসেন, জাকারিয়া চৌধুরী, শামীম মিয়া, আহমদ আলী, আছকির মিয়া, আলমগীর হোসেন, ডা. মুখলেছুর রহমান, সামছুল ইসরাম, সাহাব উদ্দিন, আব্দুল হাই, আব্দুন নুর, ইউছুফ আলী ও আরজু মিয়ার সন্তান আমিনুল ইসলাম প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com