রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

রশিদপুরে রেল লাইনে আগুন সারাদেশের সাথে ২ঘন্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবরোধের কবলে পড়ে সিলেট-ঢাকা ও সিলেট-চট্রগ্রাম রেল যোগাযোগ প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল। শায়েস্তাগঞ্জ জংশনের ষ্টেশন মাষ্টার চন্দ্র বিনোদ সিংহ জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় সিলেট-ঢাকা ও চট্টগ্রাম রেলপথের রশিদপুর রেল ষ্টেশনের কাছে ১৬৯ কিলোমিটারের ১০৬ নং ব্রীজে ৫ ও ৬নং স্লিপারে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে  সাড়ে ৩টা পর্যন্ত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস শ্রীমঙ্গল ষ্টেশনে, ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস কুলাউড়া ষ্টেশনে ও সিলেটগামী উপবন এক্সপ্রেস ব্রাহ্মনবাড়িয়া ষ্টেশনে আটকা পড়ে। পরে রশিদপুর ষ্টেশনের ষ্টেশন মাষ্টার এর নেতৃত্বে রেলকর্মী ও শ্রীমঙ্গল জিআরপি পুলিশের একটি দল অনেকক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com