সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইল নিউ বন্ধন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৪৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলী পইল নিউ বন্ধন সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ত্রি-বার্ষিক নির্বাচন গত ৫ জুন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টা হতে ১২টা পর্যন্ত পইল তালুকদার মাকের্টের সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোঃ আবুল কাসেম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম আব্দুল আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল হাসান জুনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোস্তফা মিয়া। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন সংগঠনের সদস্যরা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, এডঃ জহুর আলী, মোঃ এনাম মিয়া, মোঃ কামাল মিয়া।
সমিতির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সহ-সভাপতি মোঃ নায়েব আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনাম মিয়া, অর্থ সম্পাদক মোঃ ইমরান হোসেন রুহেল।
নির্বাচন পরিদর্শন করেন, নিউ বন্ধন সমবায় সমিতির উপদেষ্টা ও পইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহেব আলী, ২নং ওয়ার্ড মেম্বার চন্দু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com