সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল শনিবার দুপুরে বানিয়াচং প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার দশম বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল মজিদ খান এমপি এসব কথা বলেছেন। যায়যায়দিনের বানিয়াচং প্রতিনিধি শেখ জোবায়ের জসিমের সভাপতিত্বে ও প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবদুল খালেক মাস্টার, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মূল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মোতাব্বির মিয়া, প্রেসক্লাব সহ-সভাপতি হেমায়েত আলী খান, সর্দার আজিমূল হক স্বপন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান। বক্তব্য দেন খলিলুর রহমান, মো: আশিকুল ইসলাম, রায়হান উদ্দিন সুমন, দেলোয়ার হুসেন, ইয়াসিন আরাফাত মিল্টন, শিক্ষক বদরুল আলম, বড়বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক সাহিদুর রহমান, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা মওদুদ মজুমদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com