বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ঢাকার সায়েদাবাদে দিগন্ত গাড়ী চালককে মারধোর ॥ হবিগঞ্জ-ঢাকা রোডে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৮৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ঢাকা রোডে চলাচলকারী দিগন্ত পরিবহন বাসের চালক হিরা মিয়াকে সায়েদাবাদে মারধোরের ঘটনায় আজ থেকে হবিগঞ্জ ঢাকা-রোডে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ পরবিহন শ্রমিক নেতৃবৃন্দ।
জানা যায়, ঢাকার সায়েদাবাদে দিগন্ত বাসের চালক হিরা মিয়াকে রানা কাউন্টারের মালিক রানা ও সাদ্দামসহ তাদের সহযোগীরা তুচ্ছ ঘটনা নিয়ে বেধড়ক মারপিট করে। গুরুতর আহত অবস্থায় হিরা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর হবিগঞ্জে পৌছুলে মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রেক্ষিতে গতকাল রাত ৮টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কাজী মলাই মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, অগ্রদূত পরিবহণের মালিক ফজলুর রহমান লেবু, দিগন্ত পরিবহনের মালিক মিয়া মোঃ ইলিয়াছ, বিসমিল্লাহ পরিবহনের কর্তৃপক্ষ বজলু মিয়া, শ্রমিক ইউনয়িনের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দিয়ারিছ মিয়া প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-ঢাকা সড়কের সকল মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য হবিগঞ্জ থেকে ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com