বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে বাকপ্রতিবন্ধি ধর্ষনকারী ছুলেমান গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বাকপ্রতিবন্ধি ধর্ষনকারী যুবক ছুলেমান মিয়া (১৯) কে গ্রেফতার করেছে। গতকাল বিকালে বানিয়াচং থানার এসআই শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইকরাম বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে ইকরাম গ্রামের জহিরুল ইসলাম এর ছেলে। পুলিশ সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, গত ১৩ই ফেব্র“য়ারী একই গ্রামের জনৈক এক বাকপ্রতিবদ্ধি কিশোরীকে প্রতিবেশীর বাড়ীতে যাওয়ার সময় রাস্তায় একা পেয়ে পুকুরপাড়ে নিয়ে মুখে ওড়না চেপে জোর পূর্বক ধর্ষন করে লম্পট ছুলেমান। পর দিন ১৪ ফেব্র“য়ারী ধর্ষিতা কিশোরীর ভাই আব্দুল আলী বাদী হয়ে ছুলেমান মিয়াকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্ত শেষে গত ১৫ই মে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলা দায়েরের পর থেকেই ছুলেমান পলতক ছিল। এদিকে গ্রেফতারকৃত ছুলেমান এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছে ধর্ষিতার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com