বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে মসজিদের ইমাম কর্তৃক কিশোরী ধর্ষণের অভিযোগ ॥ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

গত ১ জুন সোমবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস, দৈনিক প্রতিদিনের বাণী ও দৈনিক স্বদেশ বার্তা সহ স্থানীয় কয়েটি পত্রিকায় “বানিয়াচঙ্গে মসজিদের ইমাম কর্তৃক কিশোরী ধর্ষণের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্যে প্রনোদিত। একটি মহল আমার মানসম্মান ক্ষুন্ন করার প্রয়াসে এ ধরনের একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে। যার কোন প্রকার সত্যতা নেই। সংবাদে উল্লেখ করা হয়, আরবী পড়ানোর সুবাদে ঘটনার দিন সকালে অন্যান্য ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করা হয়। যা একদম অবাস্তব ও কাল্পনিক। একজন ইমাম এ ধরনের কাজ করতে পারে না।
প্রকৃত পক্ষে সংবাদে উল্লেখিত মেয়েটি আমার ছাত্রীই নয়। তাহলে কিভাবে সে আমার থাকার ঘরে আসবে? ওই দিন এমন কোন ঘটনাই ঘটেনি। আর বিয়ের আশ্বাস দেয়ারতো প্রশ্ন আসে না। যারা আমার মানসম্মান ক্ষুন্ন করতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করেছে আমি গ্রামবাসীর কাছে তাদের বিচার চাই। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোঃ আব্দুল হেকীম
ইমাম
দীঘলবাগ, জামে মসজিদ
বানিয়াচং, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com