বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবকদের আতংকের নাম ওসি আব্দুল বাতেন খাঁন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৬৪২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাদক ব্যবসা, সন্ত্রাসী ও চোর, ডাকাতসহ অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে থানা পুলিশ। নবাগত অফিসার ইনর্চাজ যোগদানের পর পরই ইতিমধ্যে অপরাধী চক্র, প্রায় ২০ বছর আত্মগোপনে থাকা স্ত্রী হত্যায় সাজাপ্রাপ্ত আসামী, মাদক সেবী, বিক্রেতাসহ একাধিক দাগী আসামী পুলিশের হাতে ধরা পড়েছে । এর মধ্যে ৭ জন মাদক স¤্রাটকে গ্রেফতার করে নিয়মিত মামলা ও বিপুল পরিমান মাদক উদ্ধার করেছেন। প্রায় ১০ জন মাদক সেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় উপজেলার সদর সহ বিভিন্ন ইউনিয়নের অপরাধীদের দৌরাত্ম্য, মাদক সেবন ও বিক্রি এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। কমে এসেছে অনেক মিথ্যা মামলা। অব্যাহত রয়েছে মাদক ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান। থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁনের বলিষ্ট ভূমিকার কারণেই এটি সম্ভব হয়েছে বলে দাবী করেছেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মহল। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন দীর্ঘ দিনের জঞ্জালপূর্ণ নবীগঞ্জকে মাদকমুক্ত ও জনবান্ধব একটি থানা হিসেবে গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন এর কাজের দক্ষতা ও দিক নির্দেশনায় যোগদানের স্বল্প দিনেই প্রশংসিত হয়েছেন উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের কাছে।
এ ব্যাপারে অফিসার ইর্নচাজ আব্দুল বাতেন খাঁন বলেন, কোন অপরাধী, মাদক সেবী বা মাদক ব্যবসায়ী এবং সমাজ বিরোধীদের সাথে আপোষ করবো না। পাশাপাশি নিরাপরাধ লোককে মিথ্যা মামলায় হয়রানী করা হবে না বলেও তিনি আশ্বস্থ করেছেন। পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ মাদক ব্যবসা, জুয়া বা সমাজ বিরোধী কর্যকলাপ করলে তাদেরকে আটক করে থানায় খবর দেয়ার জন্যও জনসাধারণের প্রতি অনুরাধ জানিয়েছেন।
মোঃ আব্দুল বাতেন খাঁন গত ১১ মে অফিসার ইর্নচাজ হিসেবে নবীগঞ্জ থানায় যোগদান করেছেন। ইতিমধ্যে তিনি ঢাকা ও চট্রগ্রাম মেট্রোপালিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আইজি পদকে ভুষিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com