প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদল নেতা হারুনুর রশিদ হারুন এবং বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবীতে সদর থানা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে তিনকোন পুকুরপাড় এলাকায় সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল মোল্লার পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান উজ্জল, জেলা ছাত্রদলের সদস্য আবুল খায়ের অপু, মুসা আহমেদ দিপু, হাবিবুর রহমান হাবীব, রাজীব চৌধূরী, পাপন দত্ত, রায়েদ চৌধূুরী রিংকু, পারভেজ আহমেদ, আলী মোঃ ইউসুফ, সদর থানা ছাত্রদলের যুুগ্ম আহবায়ক আবুল বাশার জুম্মন, আবাবিল, শাহ আলম, কায়েছ মোস্ত—াকিন, হানিফ আহমেদ নিরব, আব্দুল কাদির, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, কামরুল ইসলাম, সাইদুর রহমান, থানা ছাত্রদল নেতা আব্দুল হালীম, জয়নাল, নজরুল, কাউছার, নুরুজ্জামান, মামুন, ইকবাল,মোখলেছ, হাফিজুল, রুবেল চৌধুরী, রফু, মোক্তার, টোটন, সোহাগ, লিটন, রাসেল, রুমেল, বাবু, সাগর, এনামুল, শাহেদ, ছুটন,সুজন, আব্দাল, নাইম প্রমূখ। পথসভায় বক্তারা বলেন, জেলা ছাত্রদলের কান্ডারী সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদল নেতা হারুনুর রশিদ হারুন, এবং কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে সদর থানা ছাত্রদলের উদ্যোগে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।