বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

এক্সপ্রেস সম্পাদকের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মো: ফজলুর রহমানের পিতা আলহাজ্ব নুর আলী ওরপে আলতাব হোসেন’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় হবিগঞ্জ প্রেক্লাবের প্রেসক্লাবের সভাপতি শোয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
দৈনিক আজকের হবিগঞ্জ পরিবারের শোক ঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো: ফজলুর রহমানের পিতা আলহাজ্ব মো: নুর আলী ওরপে আলতাব হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের হবিগঞ্জ পরিবার। এক শোক বার্তায় পত্রিকাটির বার্তা সম্পাদক এম এ মজিদ ও বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
নবীগঞ্জ প্রেসক্লাবের  শোক ঃ হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি এমএ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মছদ্দর আলী, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, রাকিল হোসেন, সাংবাদিক জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, শাহ মুছা আহমদ, নবীগঞ্জ সংবাদপত্রের এজেন্ট মোঃ মোশাহিদ আলী, মিয়া ধন মিয়া, হকার সমিতির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাধবপুর প্রেসক্লাবের শোক ঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস’র সম্পাদক ফজলুর রহমানের পিতা আলহাজ্ব নূর আলী ওরপে আলতাব হোসেন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাধবপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, প্রচার সম্পাদক ওমর ফারুক সংবাদ পত্রে প্রেরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি ও ভোরের কাগজ জেলা প্রতিনিধি আলহাজ্ব শফিকুল আলম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক পাঠাগার সম্পাদক পাবেল খান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com