বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাড়ে ৮৬ লাখ টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত এ বাজেট অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কাজী মকছুদ আলী, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, স্বাস্থ্য পরিদর্শক আবু ছালেহ আহমদ, মা-মণি টেকনিক্যাল অফিসার সুফিয়া খাতুন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কামরুল ইসলাম। জনাকীর্ণ পরিবেশে বিকাল ৩টায় ২নং ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন ও তথ্য প্রযুক্তি, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দিয়ে ৮৬ লাখ ৫০ হাজার ৮০ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে ইউপি সদস্য মোহাম্মদ মিয়া, হাফিজ মিয়া, আব্দুর রশিদ, আব্দুল কাদির, ওয়াদুদ মিয়া, শিখা রানী মোদক, হোসনে আরা, ফারজানা আক্তারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ ২শতাধিক লোক উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ইউনিয়নের সচিব বলাই চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com