সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে বিনামূল্যে হারভেস্টার ও ভূট্টা মাড়াইয়ের মেশিন বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৭৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বোরো ধান কাটার সময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু চলমান তাপদাহের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। ফলে জমি বা ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এমন অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তূকিমূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ শুরু করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিনামূল্যে ১০টি ভূট্টা মাড়াই করার মেশিন বিতরণ করা হয়।
গত বুধবার (২ মে) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রান্তিক কৃষকের হাতে কম্বাইন হারভেস্টার মেশিন ও ভূট্টা মাড়াই করার মেশিন বিতরণ করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ সময় আরো ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. সজিব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও ধান বস্তায় ভরার কাজও করা যাবে। ভূট্টা মাড়াইয়ের যন্ত্রটি দিয়ে স্বল্প সময়ের মধ্যেই কৃষক ভূট্টা ভাঙ্গার কাজ করতে পারবে। এতে করে কৃষকের সময় ও অর্থ দুটোই বেঁচে যাবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকসহ স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com