শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কবি কাজী নজরুল ইসলামের ১১৬ জন্মজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বি-জামান খান সড়কস্থ রোজ ভিলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি এম এ রব। আলোচনায় অংশগ্রহন করেন চারুকলার অধ্যক্ষ ও নজরুল একাডেমি হবিগঞ্জের সহ-সভাপতি আলাউদ্দিন আহমেদ, কবিতা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি ও নজরুল একাডেমি হবিগঞ্জের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, নাট্যকার ও খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন, কবি ও সংস্কৃতি কর্মী অপু চৌধুরী, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, কবিতা পরিষদের যুগ্ম সম্পাদক পার্থ সারথি রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজা স্মরণ ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আবীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com